মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ

যেসব সৌদি আরব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষের পথে সেসব শ্রমিকদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রবাসীদের কর্মসংস্থান সুরক্ষা এবং তাদের যাতায়াত সুগম করতে বর্তমান সরকার শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে যেসব প্রবাসী শ্রমিকরা সময়মতো সৌদি আরব ফিরতে পারছেন না এবং যাদের ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ফ্লাইটের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখা প্রবাসী শ্রমিকদের যেকোনো সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যৌথভাবে কাজ করছে। এর ফলে প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ সংক্রান্ত জটিলতা দূর হবে এবং তারা নির্ধারিত সময়ের মধ্যেই কর্মস্থলে যোগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে প্রবাসীদের দীর্ঘদিনের দুশ্চিন্তা লাঘব হবে এবং বৈদেশিক রেমিডিয়েন্স প্রবাহ আরও গতিশীল হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD