রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সমঝোতা স্মারক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরা এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ও সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকের ফলে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে প্রবাসীরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসছিলেন। নতুন এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে একটি শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হলো।

অনুষ্ঠানে উভয় পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা প্রবাসী শ্রমিকদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশি শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে তারা এখন থেকে আরও বেশি আন্তরিকভাবে কাজ করবেন। স্থানীয় সাংবাদিকদের জানান হয়েছে যে, এই চুক্তি বাস্তবায়নের ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং প্রবাসীদের দীর্ঘদিনের বঞ্চনা ও কষ্টের অবসান ঘটবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD