ইসরাইলকে ঘিরে চলমান নানা বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে পরাজিত হয়েছেন দেশটির বামপন্থি গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি। এই পরাজয়ের ফলে দলটির রাজনৈতিক কৌশলে কিছুটা ধাক্কা লাগলেও, তিনি গ্রিন পার্টির প্রধানের পদে বহাল থাকার ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যমকে জানান যে, দলের নীতি ও আদর্শ থেকে তিনি সরে দাঁড়াবেন না।
ইহুদি বংশোদ্ভূত পোলানস্কি গ্রিন পার্টিকে অত্যন্ত জোরালোভাবে ফিলিস্তিনপন্থি অবস্থানে নিয়ে গেছেন, যা ব্রিটিশ রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার দল ও সমর্থকরা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন সময়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। নির্বাচনী ফলাফলের পর পোলানস্কি জানান, এই পরাজয় তাকে এবং তার দলকে থামিয়ে দিতে পারবে না। তিনি আন্তর্জাতিক নানা ইস্যুতে মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে তার রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই অবস্থান আগামী দিনে ব্রিটিশ রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে।
আরববাংলা টিভি/ডেস্ক