বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

কিটো ডায়েট ও ডিটক্সের সত্যতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

কিটো ডায়েটের কিছু স্বল্পমেয়াদি উপকার আছে, আবার কিছু সম্ভাব্য ঝুঁকিও রয়েছে। কিন্তু কিটো ডায়েটকে সরাসরি মৃত্যুর কারণ বলা যেমন অতিরঞ্জিত, তেমনি একে সবার জন্য নিরাপদ ও আদর্শ খাদ্যপদ্ধতি বলাও ঠিক নয়।

কিটো ডায়েট মানেই বিপজ্জনক? না। কিটো ডায়েটের চিকিৎসাগত ব্যবহার রয়েছে—বিশেষ করে কিছু নির্দিষ্ট neurological বা বিপাকীয় অসুস্থতার চিকিৎসায় এটি চিকিৎসকদের তত্ত্বাবধানে ব্যবহৃত হয়ে থাকে। তবে সাধারণ মানুষের ওজন কমানোর মাধ্যম হিসেবে এর যত্রতত্র ব্যবহার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা গণমাধ্যমকে জানান, যেকোনো খাদ্যতালিকায় পরিবর্তন আনার আগে শরীরের নিজস্ব পুষ্টি চাহিদা এবং শারীরিক সক্ষমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। অন্ধভাবে কোনো জনপ্রিয় ডায়েট অনুসরণ না করে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD