যুক্তরাষ্ট্রের টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে নজিরবিহীন ব্যর্থতার পর অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক স্ট্রাডা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া চলাকালীন বেশ কিছু কারিগরি ও প্রশাসনিক জটিলতা দেখা দেয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনার পর থেকেই কারাকর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
পরিস্থিতির পেক্ষাপটে নৈতিক দায় স্বীকার করে ফ্র্যাঙ্ক স্ট্রাডা তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও শেষ মুহূর্তে আইনি ও প্রাযুক্তিক জটিলতার কারণে রায় কার্যকর করা সম্ভব হয়নি। এই অনভিপ্রেত ব্যর্থতা কারা প্রশাসনের কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করায়, যার ফলে পদত্যাগ করতে বাধ্য হন এই শীর্ষ কর্মকর্তা।
আরববাংলা টিভি/ডেস্ক