রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, চালকের চাবি জব্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ

রোগীর জরুরি সেবায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি চাঞ্চল্যকর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মূলত একটি অ্যাম্বুলেন্সে করে ছাগল বহনের দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও কৌতূহলের সৃষ্টি হয়। এই অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে শুক্রবার তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলের কাছ থেকে তাৎক্ষণিকভাবে গাড়িটির চাবি কেড়ে নেওয়া হয় এবং তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গণমাধ্যমকে জানান পৌর কতৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনগণের অর্থে কেনা এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্সের এমন অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ও অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে এবং দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আরও কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD