রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ণ

গাজা যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের মধ্যে গত পাঁচ বছরে ইসরাইলের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে প্রায় ১৩০ শতাংশ। ২০২০ সালে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি থেকে মোট আয় হয়েছিল ৮৩০ কোটি মার্কিন ডলার। পরবর্তীতে বিভিন্ন সংঘাতে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ২০২৫ সালে সেই আয় বেড়ে ১ হাজার ৯২০ কোটি ডলারে দাঁড়ায়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে এই অস্ত্র বাণিজ্যের বিস্তার এখন বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে ইসরাইল তাদের সামরিক খাতের আয় বহুগুণ বাড়িয়ে নিয়েছে। এই অস্ত্র রপ্তানির তালিকায় নতুন ও পুরনো ক্রেতা দেশগুলোর নাম রয়েছে। বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাত এই সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের আরও কিছু দেশ ইসরাইল থেকে নিয়মিত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি করছে, যা বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD