রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

বন্দর ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। এই গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার্থে এবং দেশের স্বার্থ পরিপন্থী যেকোনো সিদ্ধান্ত প্রতিহত করতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। নির্ধারিত দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর বন্দর প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যেকোনো পাঁয়তারা দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া নানা জনবিরোধী ও দুর্নীতিগ্রস্ত চুক্তির ধারাবাহিকতায় এখনো বন্দর নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে বন্দর ও কাস্টমস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত কুক্ষিগত করার অপচেষ্টা চালানো হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও বন্দর রক্ষা কমিটির এই আন্দোলন জাতীয় অর্থনীতির সুরক্ষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘোষিত কর্মসূচি সফল করতে বন্দর ব্যবহারকারী, শ্রমিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে বন্দর রক্ষা কমিটি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD