রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ

ভূমধ্যসাগরে অবস্থিত ইউরোপের দ্বীপ রাষ্ট্র দেশ মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের চরমভাবে শোষণের অভিযোগ রয়েছে। স্থানীয় গণমাধ্যমকে জানান যে, দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ী বিভিন্ন অবৈধ উপায়ে অভিবাসীদের মাল্টায় নিয়ে এসে নানা ধরনের নিপীড়ন চালিয়ে আসছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মাল্টার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাংলাদেশির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। আদালত তার জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের মানবপাচার ও শ্রমশোষণের ঘটনা ইউরোপের দেশগুলোতে বৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাজের সুযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিদেশে শ্রমবাজার সুরক্ষায় এবং এ ধরনের অপরাধ দমন করতে সরকারের পক্ষ থেকেও জোরালো তদারকি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD