রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আকস্মিক রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি এই পরিদর্শনে যান। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসা সেবার মান, রোগীদের সেবাপ্রাপ্তি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ ছাড়াও তিনি হাসপাতাল চত্বরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় সাধারণ মানুষ ও রোগীরা তার এই আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এর ফলে এলাকার চিকিৎসা সেবায় আরও গতি আসবে।
আরববাংলা টিভি/ডেস্ক