শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ঢাকায় কাল শুরু হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ

রাজধানীতে আগামীকাল শনিবার শুরু হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬। তিন দিনব্যাপী এ সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ভূরাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন এটি। বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, নীতিনির্ধারক ও বিশারদরা এই সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই আন্তর্জাতিক আয়োজনে আঞ্চলিক সহযোগিতা, ভূরাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিরা ঢাকায় এসে পৌঁছাতে শুরু করেছেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরবেন এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD