শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকারী নবীন সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর অব আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে তাঁর সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে এক জোরালো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং অবিলম্বে এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্র থেমে নেই। তারই অংশ হিসেবে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। নেতাকর্মীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে মেজর আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD