শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ

ফ্রান্সজুড়ে শিক্ষার মান ও শিক্ষা ব্যবস্থার নানা সংকট নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন শহরে চলমান এই আন্দোলনের কারণে পাঁচ শতাধিক স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।

বিক্ষোভের মধ্যে অন্তত একটি স্কুলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ওই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই আন্দোলন বর্তমানে একটি বড় সামাজিক সংকটে রূপ নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরাও এই দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন। বর্তমান সরকারের শিক্ষানীতির কঠোর সমালোচনা করে আন্দোলনকারীরা অবিলম্বে বাজেট বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরাসি প্রশাসন রাজধানী প্যারিসসহ বড় বড় শহরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। আন্দোলন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বেশ কিছু শিক্ষার্থী। এ পর্যন্ত প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD