বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় রাজনীতিতে বর্তমানে তীব্র আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিএনপিতে অনুপ্রবেশকারী ইদ্রিস হাসান নামের এক ব্যক্তি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যিনি প্রকাশ্যেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন, তার বিতর্কিত ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কার্যত নিষিদ্ধ শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন।

অথচ বর্তমান রাজনৈতিক পট-পরিবর্তনের পর আকস্মিক ভোল পাল্টে সেই ইদ্রিস হাসান এখন বিএনপিতে যোগ দিয়ে বনে গেছেন গুরুত্বপূর্ণ পদধারী নেতা। বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর নীতি ও আদর্শের সম্পূর্ণ বাইরে গিয়ে এ ধরনের সুবিধাবাদী ও বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এ ধরনের অনুপ্রবেশকারীদের দল থেকে বহিষ্কার করার জন্য ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি জোর দাবি জানিয়েছেন, যাতে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD