মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

জনগণের টাকা নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ

জনগণের কষ্টের অর্থে হাসপাতালের জন্য কেনা প্রায় ছয় কোটি টাকার ফার্নিচার এখনো সংশ্লিষ্ট হাসপাতালে না পৌঁছানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, জনগণের অর্থের অপচয় বা তছরুপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ ঘটনার সাথে জড়িত প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র না থাকায় সাধারণ রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অথচ সরকারি অর্থ ব্যয় করার পরও তা সঠিক সময়ে নির্ধারিত স্থানে না পৌঁছানো প্রশাসনিক অবহেলা ও দুর্নীতির স্পষ্ট লক্ষণ। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। স্বাস্থ্যসেবা খাতের মতো অত্যন্ত সংবেদনশীল একটি জায়গায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি বজায় রাখা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্ত ফার্নিচার হাসপাতালে বুঝিয়ে দিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল করার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD