জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার মোহাম্মদপুর দাওয়াতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসলামি শিক্ষা ও নৈতিকতা অর্kণের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে জামায়াতে ইসলামী অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং মাদরাসা কতৃর্পক্ষ এই উদ্যোগের জন্য জামায়াত নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরববাংলা টিভি/ডেস্ক