সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ইসলামের নামে ঘৃণা ছড়ানো যাবে না: আনোয়া ইব্রাহিম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

ইসলামের নাম ব্যবহার করে ঘৃণা, অপবাদ ও গালাগালিকে রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না। কোনো ইসলামি দল বা আন্দোলনের পরিচয় শুধু স্লোগান কিংবা আবেগে নয়, বরং তাদের আচরণ, নৈতিকতা ও বাস্তব কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হতে হবে। রোববার এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি আরও উল্লেখ করেন যে, ধর্মের প্রকৃত শিক্ষা শান্তি, সৌহার্দ্য ও মানবতা প্রতিষ্ঠায় কাজ করে। তাই ধর্মকে রাজনৈতিক ফায়দা হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রভাবশালী নেতা মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে নিজের সুচিন্তিত মতামত তুলে ধরেন। তাঁর এই বক্তব্য বিশ্বজুড়ে ইসলামি দল ও রাজনীতি সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, আনোয়ার ইব্রাহিমের এই বার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যখন বিভিন্ন রাজনৈতিক দল ধর্মের লেবাস পরে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালায়, তখন নৈতিক রাজনীতি এবং গঠনমূলক আচরণের ওপর জোর দেওয়া অত্যন্ত জরুরি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই আহ্বান শুধু সে দেশেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ইসলাম ধর্মের প্রকৃত রূপ ও উদারনৈতিক মূল্যবোধ তুলে ধরতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD