সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

আশুলিয়ায় মাদরাসায় ভাঙচুর ও লুটপাট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

সাভারের আশুলিয়ায় একটি মাদরাসায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে মুখোশধারী একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। রোববার বিকেল ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত তাহফিযুল কুরআনিল কারিম মাদরাসায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত প্রতিষ্ঠানে চড়াও হয় এবং ত্রাস সৃষ্টি করে।

হামলাকারীরা মাদরাসার আসবাবপত্র, দরজা-জানালা ও বিভিন্ন শিক্ষাসামগ্রী ভাঙচুর করে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের কক্ষে থাকা মূল্যবান জিনিসপত্র এবং নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে স্থানীয় কোনো প্রভাবশালী মহলের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মাদরাসা কতৃপক্ষের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD