সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বেলুচিস্তানে অভিযানে ৭১ সন্ত্রাসী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

পাকিস্তান জানিয়েছে, গত ৯৬ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে আফগানিস্তান ও ভারতের সমর্থন ও মদতপুষ্ট ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর জানায়, বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চলে এই অভিযানগুলো পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসী আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নিহত এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিল এবং তাদের পেছনে প্রতিবেশী দেশগুলোর মদদ রয়েছে। তবে এই বিষয়ে আফগানিস্তান বা ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণ এশীয় এই ভূরাজনীতিতে বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রায় সময়ই পাকিস্তান ও তার প্রতিবেশীদের মধ্যে নানা ধরনের কূটনৈতিক টানাপোড়েন দেখা যায়। সাম্প্রতিক এই বড় ধরনের সামরিক অভিযের ফলে অঞ্চলটিতে সাময়িকভাবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। সামরিক সূত্রে আরও জানানো হয়েছে যে দেশের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সন্ত্রাসবাদের শেকড় উৎপাটন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD