মালয়েশিয়ার দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মোহাম্মদ আলি ১০০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। প্রবীণ এই রাষ্ট্রনায়কের কার্যালয় থেকে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কুয়ালালামপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সিতি হাসমাহ মালয়েশিয়ার রাজনীতি ও সামাজিক অঙ্গনে অত্যন্ত প্রভাবশালী এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন দাতব্য কাজের পাশাপাশি নারী অধিকার ও স্বাস্থ্যসেবাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনসহ আন্তর্জাতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মাহাথির মোহাম্মদের দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি সবসময় ছায়ার মতো পাশে ছিলেন এবং দেশটির জনগণের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
কুয়ালালামপুরে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক