রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

দৌলতখানে বিএনপির মনোনয়ন নিয়ে সংঘর্ষে আহত ১০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ

ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও প্রত্যাশাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যার দিকে দৌলতখান দক্ষিণ বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ফরম পাওয়া এবং না পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD