রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে ২৬০ জন আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইনু প্রধান কার্যালয় থেকে গোপন বৈঠক চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং সেখানে সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রমূলক বৈঠক চলছে বলে প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া যায়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধ করতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠে নিষ্ক্রিয় থাকা বিভিন্ন দলের নেতাকর্মীরা গোপনে একত্রিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD