শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ইসরাইলি নীতি নিয়ে যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহুর সম্পর্ক তলানিতে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের অবস্থানকে নজিরবিহীন নিম্নস্তরে নিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন মন্তব্য করেছে ইসরাইলি প্রভাবশালী সংবাদমাধ্যম।

সম্প্রতি প্রকাশিত এক সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্কের ক্ষেত্রে নেতানিয়াহুর বর্তমান কৌশল ও সিদ্ধান্তগুলো বড় ধরনের ফাটল ধরাচ্ছে এবং দুই দেশের দীর্ঘদিনের মিত্রতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে এই পরিস্থিতি এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং আন্তর্জাতিক মহলের নানামুখী চাপের মুখে নেতানিয়াহুর প্রশাসন যেভাবে মার্কিন নীতিনির্ধারকদের সঙ্গে দূরত্ব তৈরি করেছে, তাতে ইসরাইলের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াশিংটনের নীতিনির্ধারকদের একাাড়াও দেশটির সাধারণ নাগরিকদের মধ্যেও নেতানিয়াহুর এই একতরফা নীতি নিয়ে তীব্র অসন্তোষ বাড়ছে। আন্তর্জাতিক সম্পর্কের এই টানাপোড়েন আগামী দিনে বৈশ্বিক রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD