শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ফিলিস্তিনের ন্যায্য দাবির পক্ষে বাংলাদেশের অবিচল সমর্থন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বে চলমান সংঘাতের অবসানে যুদ্ধ ও মারণাস্ত্রের পরিবর্তে আলোচনা, কূটনীতি, পারস্পরিক সহযোগিতা ও মানবতাকে প্রাধান্য দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক এক কূটনৈতিক বৈঠকে এই জোরালো অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দীর্ঘকাল ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষ চরম বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে আসছে। তাদের মানবিক সংকট নিরসনে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ফিলিস্তিনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ তাদের ন্যায়সংগত আন্দোলনে পাশে থাকবে বলে তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিকে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে জানান সংশ্লিষ্টরা। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কুটনৈতিক ক্ষেত্রে নানা স্থবিরতা থাকলেও বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময়োপযোগী ও মানবিক অবস্থান ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD