শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

ইরানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়। সাম্প্রতিক আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক পদক্ষপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয় যে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা আর সম্ভবপর হচ্ছে না। দীর্ঘ পর্যালোচনার পরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। এর মধ্য দিয়ে তেহরানের সঙ্গে সাম্প্রতিক সময়ে চলা বিভিন্ন কূটনৈতিক টানাপোড়েনেরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ভূরাজনীতিতে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কলম্বিয়ার এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সমীকরণের জন্ম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD