শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২১১, আক্রান্ত ছাড়াল ৭০ হাজার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতির অবনতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চিকিৎসকরা নানা পদক্ষেপ গ্রহণ করছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২১১ জন। বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমের পর মশার প্রজনন ক্ষেত্রগুলো সঠিকভাবে ধ্বংস না করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো হাসপাতালে ভর্তি হলে ডেঙ্গু রোগীর মৃত্যুঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বিগত শাসনামলে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ আজ ডেঙ্গুর মতো সাধারণ রোগেও চরম দুর্রভোগ পোহাচ্ছে বলে রাজনৈতিক সচেতন মহল মনে করছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন ও চিকিৎসাসেবা জোরদার করার জন্য বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভাকে নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ ডেঙ্গু ওয়ার্ড চালু রাখা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD