শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

দেশবিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি: রিজভী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা এই দেশকে অন্য কোনো শক্তির তাঁবেদার রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে, দেশের মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা সবসময় আপসহীন ভূমিকা পালন করে এসেছে। অতীতেও দেশের স্বার্থবিরোধী সকল চক্রান্ত জনতা ও বিএনপির যৌথ শক্তির মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্রকে যারা বারবার ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে, তাদের দোসররা আজও পর্দার আড়ালে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যখন একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

এ সময় তিনি দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। দেশের সকল স্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে কোনো প্রকার আপস করা হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD