ডেঙ্গু জ্বারে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও এক হাজার সাত শত বিরাশি জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বংশবিস্তার রোধে এবং পরিচ্ছন্নতা অভিযানে সংশ্লিষ্টদের আরও বেশি তৎপর হওয়া প্রয়োজন। দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে বর্তমানে বিপুলসংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, সময়মতো চিকিৎসা না নিলে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে, তাই জ্বর আসার সঙ্গে সঙ্গে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনগুলোর পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করছেন সাধারণ মানুষ। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে বলে চিকিৎসকরা সাংবাদিকদের জানান। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জনস্বাস্থ্য খাত অবহেলিত থাকার কারণে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি সাধারণ নাগরিকদের নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক