জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে জানান যে, এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এটিই দেশটিতে কোনো উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার প্রথম সফর। আঞ্চলিক ভূরাজনীতি এবং বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে এই সফরকে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে।
নিউইয়র্কে অবস্থানকালে তিনি জাতিসংঘের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সেখানে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং শান্তির উপায় নিয়ে আলোচনা হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফরে ইরানের কূটনৈতিক অবস্থান তুলে ধরার পাশাপাশি পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনার অবসান কিংবা নতুন কোনো বার্তা দেওয়ার সুযোগ রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক