মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মানবসম্পদই বৈশ্বিক সংকট উত্তরণের মূল শক্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ

বৈশ্বিক সংকট সমাধানে মানুষকে সমস্যা হিসেবে না দেখে বরং সমাধানের প্রধান শক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি গণমাধ্যমকে জানান যে, বর্তমান বিশ্বের বহুমুখী সংকট মোকাবিলায় মানবসম্পদকে কাজে লাগানোর বিকল্প নেই।

তিনি আরও উল্লেখ করেন যে, মানুষই নতুন এবং টেকসই সমাধান তৈরির মূল চালিকাশক্তি। তাই বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করতে হলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি, আধুনিক দক্ষতা এবং সময়োপযোগী সুযোগ নিশ্চিত করে দিতে হবে। সঠিক পলিসি এবং সহায়তার মাধ্যমেই কেবল তাদের সম্ভাবনার পুরোপুরি বাস্তবায়ন সম্ভব।

অধিবেশনের উদ্বোধনী পর্বে বিশ্বনেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপরও তিনি এ সময় বিশেষ জোর দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD