মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

ঝিনাইদহে শিশু সাইমা হত্যায় এক নারীর যাবজ্জীবন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ

ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের বহুল আলোচিত সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় একমাত্র আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক হেলাল উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ মে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সাইমা আক্তার সাবা। এরপর অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি শৌচাগার থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পরে নিহতের পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। বিচারপ্রক্রিয়া শেষে আদালত আসামিকে কঠোর সাজা দেওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD