সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকালে জামায়াতের প্রতিনিধিদল সিঙ্গাপুর হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। কূটনৈতিক অঙ্গনে এই উপস্থিতিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক