সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নেক্সাস বই প্রত্যাহার নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননায় দেওয়া নেক্সাস বইটি বিতর্কের মুখে ফেরত নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানি। একইসঙ্গে এই বইটি নির্বাচনের প্রক্রিয়ার সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

তিনি গণমাধ্যমকে জানান, দেশের একটি বিশেষ চক্র দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রের দোসররাই অত্যন্ত চতুরতার সাথে বিতর্কিত নেক্সাস বইটি হাফেজদের মাঝে বিতরণের জন্য নির্বাচন করেছিল। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানি আরও বলেন, সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের বহু ঘটনা ঘটেছে, যেখানে আলেম-ওলামাদের কোণঠাসা করার ষড়যন্ত্র চলেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেক্সাস বই নির্বাচনের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD