সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অঙ্গনে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বমঞ্চে দেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক তুলে ধরবেন তিনি।

সফরকালে তিনি জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে জানান। এই সফরের মধ্য দিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD