সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় যুবদলের কমিটি নিয়ে দ্বন্দ্ব ও আনন্দ মিছিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ

সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং মিষ্টি বিতরণ করেন। দলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে এই কমিটি গঠন করা হয়েছে বলে আনন্দ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা গণমাধ্যমকে জানান।

একই সময়ে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত ও তাদের অনুসারীরা। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ বেশ কয়েকজন নেতার অনুসারীরা এর প্রতিবাদে শহরে পাল্টা কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন করেন। তারা আংশিক এই কমিটি প্রত্যাখ্যান করে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। এ ঘটনায় সাতক্ষীরা রাজনৈতিক অঙ্গনে এবং দলের ভেতরে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, আলোচনার মাধ্যমে দ্রুত এই অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসন করা সম্ভব হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD