সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

এসআরবির অভিযানে তিন দিনে গ্রেপ্তার ১৬৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ

র‍্যাব বিলুপ্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি গঠন হওয়ার পর থেকেই দেশজুড়ে অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে। নতুন এই ইউনিট গঠনের পর মাত্র তিন দিনে দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

অভিযান চলাকালীন এসআরবির সদস্যরা অপরাধীদের আস্তানাগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং মাদকের চালান উদ্ধার করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠা অপরাধ চক্রগুলোকে দমনে এই ইউনিটটি অত্যন্ত তৎপর ভূমিকা পালন করছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত এসআরবি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD