সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

নাশকতায় ভরসা কার্যত নিষিদ্ধ আ.লীগের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ণ

আগুন সন্ত্রাস আর বোমাবাজিতেই ভর করে ফিরে আসার চেষ্টা করছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দলটির সভাপতি ও স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পর থেকেই বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, নাশকতা আর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে নিয়মিতভাবে।

রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে যে, গণতন্ত্র ও জনগণের মুখোমুখি হওয়ার সাহস হারিয়ে ফেলে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা ফের সেই পুরনো অন্ধকার পথ বেছে নিয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুথানের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে গোপনে সংগঠিত হয়ে ঝটিকা মিছিল ও ভাঙচুরের চেষ্টা চালায় নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারির মধ্যেও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা। তবে দেশের শান্তিপ্রিয় জনগণ এবং সচেতন ছাত্রসমাজ যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD