রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

খুলনায় ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

খুলনায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আগামী দিনের নেতৃত্বদানে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখলে বিশ্বদরবারে আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য শুধু মেধাবী হলেই যথেষ্ট নয়, তরুণদের নৈতিকভাবেও সৎ ও দেশপ্রেমিক হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আম অতিথিরা। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD