রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জামায়াতের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই লংমার্চ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই লংমার্চের গুরুত্ব অপরিসীম। জনগণের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ যেভাবে অংশ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা রুখতে বিভিন্ন দল ঐক্যবদ্ধভাবে নানা কর্মসূচি পালন করে আসছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই লংমার্চ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা।

বিবৃতির শেষাংশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য অপশক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের আপামর জনসাধারণ সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজ ঐক্যবদ্ধ। আগামী দিনেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD