শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ইসি চূড়ান্ত করল ১২০ প্রতীক, স্থগিত নৌকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ণ

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ১২০টি নির্বাচনী প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় বহুল আলোচিত ‘নৌকা’ প্রতীকটি আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০০-এর বিধান অনুযায়ী এই প্রতীক তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে প্রকাশ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও প্রতীক বরাদ্দের নীতিমালার আলোকে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনার জন্ম দিয়ে আসা প্রতীকগুলোর মধ্যে এবার বেশ কিছু পরিবর্তন ও সংযোজন আনা হয়েছে। তবে কার্যক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ইসি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কমিশন অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পরিচালিত নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত বিভিন্ন বিতর্ক এড়াতে এবং একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে কমিশন কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কার্যরত রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শর্ত ও প্রতীকের বিষয়টি নতুন করে মূল্যায়নের মুখে পড়েছে।

উল্লেখ্য যে, বিগত দিনে কার্যতম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনী প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কমিশন সব পক্ষের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করার লক্ষে কাজ করছে। আসন্ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দল ও প্রার্থীরা এই নির্ধারিত ১২০টি প্রতীক থেকেই নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ নিতে পারবেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD