মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ব্লু স্কাই স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ব্লু স্কাই পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে, ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম নিবিড়ভাবে প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তার উপস্থিতি স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে গভীর উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের ওপর বিশেষ জোর দিয়ে বলেন যে, সমাজের এই বিশেষ অংশের শিশুদের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে এবং তাদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি স্কুলটির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের মাঝে উপহার বিতরণ করেন। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও তার সাথে উপস্থিত ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD