তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশ আয়োজিত ‘তাহাফফুজে ফিকরে দেওবন্দ, বর্তমান প্রেক্ষাপট এবং জীবনস্বত রেখে হেবা আইন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা জোরালো দাবি জানিয়ে বলেছেন, মুসলিম পারিবারিক আইন ও ইসলামী মিরাসব্যবস্থার মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বা বিধান মুসলিম সমাজের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শরিয়তবিরোধী জীবনস্বত্ব হেবা আইন অবিলম্বে বাতিল করতে হবে।
বৈঠকে বক্তারা আরও বলেন, এ দেশের অখণ্ড মুসলিম সমাজ দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ এবং উত্তরাধিকার আইন অনুসরণ করে আসছে। এর মধ্যে যেকোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ দেশের ধর্মীয় সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে। তাই আইন প্রণয়নের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি ও বিধানসমূহকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তারা।
অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এবং তার দোসরদের সময়ে ধর্মীয় সংস্কৃতির ওপর নানামুখী ষড়যন্ত্র হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও শরিয়তবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আলেম-উলামা ও তৌহিদী জনতা সবসময় সজাগ রয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি/ডেস্ক