শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। আগামী ২৯ অক্টোবর এই গুরুত্বপূর্ণ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৮ সেপ্টেম্বর দলের সর্বোচ্চ নীতিনির্ধারক ও মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এই আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে বিএনপি শুরু থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে থাকা বিএনপি এই উপনির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। দলটির শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, জনগণের রায়ে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়ম ও দমনপীড়ন উপেক্ষা করে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে দলটি আন্দোলন চালিয়ে গেছে। এবার এই উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার মাধ্যমে নির্বাচনী মাঠে আরও শক্ত অবস্থান জানান দিতে প্রস্তুত দলটি। ১৮ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে গণমাধ্যমকে জানান দায়িত্বশীল নেতারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD