ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে হুথিরা। দখলের পর লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ ও সুশৃঙ্খল রাখা হয়েছে বলে জানানো হয়েছে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান ঘটাতে এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই জলপথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। হুথিদের এই নিয়ন্ত্রণের ফলে লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে নতুন এক ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতা রক্ষায় স্থানীয় শক্তিগুলোর এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক