রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ছাত্রশিবিরের ‘রোড টু সিরাহ’ প্রতিযোগিতা সম্পন্ন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং তরুণসমাজের মাঝে সীরাতচর্চা বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা রোড টু সিরাহ ছাব্বিশ এর চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তেরো হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা তরুণ প্রজন্মের মাঝে ইসলামি জ্ঞানচর্চার এক নতুন জাগরণ সৃষ্টি করেছে।

শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় রোধ এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য মহানবী (সা.)-এর সীরাত বা জীবনচরিত অধ্যয়নের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন যে, এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন তরুণদের দেশপ্রেমিক, সৎ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করায় আয়োজকদের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। পরিশেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD