শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে আগামীকাল শনিবার। ডেঙ্গু প্রতিরোধের এ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।

জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি এবং ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। তৎকালীন সময়ে কার্যকর মশা নিধন বা পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি মহামারী রূপ নিয়েছিল।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় দেশব্যাপী এই ব্যাপক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে একযোগে এই কার্যক্রম বাস্তবায়িত হবে যাতে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হয়।

বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন যে, সরকারের এই সময়োপযোগী ও নজিরবিহীন পদক্ষেপে সাধারণ মানুষ ডেঙ্গুর কবল থেকে সুরক্ষা পাবে। স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD