বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দুই দেশের মানুষের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে মৈত্রী ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্কের নানা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। এরই ধারাবাহিকতায় যোগাযোগব্যবস্থা সহজ করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রেলমন্ত্রী জানান, দুই দেশের রেলওয়ের উচ্চপর্যায়ের বৈঠকে ট্রেন চলাচল শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই যাত্রীসাধারণের যাতায়াত সহজ করার বিষয়ে আন্তরিক মত প্রকাশ করেছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সেক্টরে সংস্কার ও নতুন নীতিমালার কাজ চলছে। সেই সাথে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা যোগাযোগ মাধ্যমগুলো পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট যাত্রীরা। রেলমন্ত্রী আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মৈত্রী ট্রেন পুনরায় চালুর তারিখ নির্ধারণ করা সম্ভব হবে, যা দুই দেশের বন্ধুসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD