মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ঝালকাঠিতে গাঁজাসহ আটক ১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯ পুরিয়া গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চেঁচরী গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD