অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই পদে দায়িত্ব গ্রহণ করে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এলিজা রহমানের এই অভাবনীয় সাফল্য কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্যই নয়, বরং পুরো জাতির জন্য এক গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক অঙ্গনে নারীদের ক্রমবর্ধমান নেতৃত্ব এবং সাফল্যের এটি আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার ফলস্বরূপ এলিজা রহমান এই উচ্চপদে আসীন হয়েছেন। ক্যামডেন কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তার এই নির্বাচন স্থানীয় সরকার পরিচালনায় নতুন গতি আনবে এবং অভিবাসী সম্প্রদায়ের অধিকার ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সাংবাদিকদের বলেছেন, অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের এমন সাফল্য আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, এলিজা রহমানের এই অর্জন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীরা নানাভাবে অবমূল্যায়নের শিকার হলেও বর্তমান সময়ে বিশ্বজুড়ে দেশের নাম নতুন করে গৌরবের সঙ্গে উচ্চারিত হচ্ছে। প্রবাসে বাংলাদেশের নারীদের এই জয়যাত্রা প্রমাণ করে যে সুযোগ পেলে তারা যেকোনো দেশের শীর্ষ স্থানীয় দায়িত্বে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন।
এলিজা রহমানের এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তার এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি তরুণ-তরুণীকে রাজনীতি ও সমাজসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে সবাই আশা প্রকাশ করছেন। ক্যামডেন কাউন্সিলের পরবর্তী কার্যক্রমে তিনি সফলভাবে তার দায়িত্ব পালন করবেন বলে দেশবাসী শুভকামনা জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক