মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ফরিদপুরে এমসিএসএফ-এর আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরের (এমসিএসএফ) ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিদ্যমান ক্যাডেট কলেজগুলোর অনুরূপ পরিবেশে মানসম্মত শিক্ষা প্রদান এবং দক্ষ মানবসম্পদ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সুশিক্ষার বিকল্প নেই। নৈতিকতা ও শৃঙ্খলাবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ইংরেজি ভার্সনে শিক্ষা প্রদান এবং আবাসিক ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ সাধনই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন যে, মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর শুধু জেলাতেই নয়, বরং পুরো দেশের শিক্ষাব্যবস্থায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। সুশৃঙ্খল পরিবেশ ও মানসম্মত পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD